শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ
  Date : 28-07-2026
Share Button

 

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর বোর্দোর মাত্র ১৫ কিলোমিটার (৯ মাইল) দূরে পৌঁছে গেছে ভয়াবহ দাবানল। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন শহরের মেয়র থমাস কাজেনাভ। ঝুঁকি এড়াতে বিপুলসংখ্যক মানুষকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। খবর বিবিসির।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের সবচেয়ে ভয়াবহ দাবানল। তিনি জানান, তাপমাত্রা ও বাতাসের কারণে পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ।

এ পর্যন্ত ফ্রান্সে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু জিরোন্দ অঞ্চলে প্রায় ৪২ হাজার হেক্টর জমি পুড়ে গেছে এবং ২৪০টি বাড়ি ধ্বংস হয়েছে।

একই সময়ে প্রতিবেশী স্পেনেও ভয়াবহ দাবানল চলছে। মাদ্রিদের পশ্চিমাঞ্চলে আগুনে ১ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ২৭ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে এবং আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, চলতি বছরের শুরু থেকে দেশে ১ লাখ ১৬ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে এবং ১৩ হাজার ৫০০টির বেশি দাবানলের ঘটনা ঘটেছে। তার মতে, প্রতি ১০টি দাবানলের মধ্যে ৯টিই মানুষের অসাবধানতা বা ইচ্ছাকৃত আগুন লাগানোর কারণে ঘটছে।



  
  সর্বশেষ
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী
বিশ্ববাজারে কমল তেলের দাম
‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে`
ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com