শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!
  Date : 27-07-2026
Share Button

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কি আবার লড়বেন ডোনাল্ড ট্রাম্প? স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউসের নৈশভোজে যোগ দিয়ে ট্রাম্প তার তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনার বিষয় উস্কে দেন।

তবে মিনিটখানেক পরেই ‘রসিকতা’ বলে সেই সম্ভাবনা নিজেই উড়িয়ে দেন ট্রাম্প।

হোয়াইট হাউসের নৈশভোজে গিয়ে প্রেসিডেন্ট পদে তার দুই মেয়াদের কথা উল্লেখ করেন ট্রাম্প।

তিনি মনে করেন, তার দ্বিতীয় মেয়াদ সব দিক থেকেই ভাল। তার পরেই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘তৃতীয়বার আরও ভাল হবে।’’

তার এই মন্তব্যের পর গুঞ্জন শুরু হয়ে যায়। প্রশ্ন ওঠে, তবে কি এবার আমেরিকার সংবিধান সংশোধন করতে চলেছে ট্রাম্প প্রশাসন?

আমেরিকার সংবিধানে প্রেসিডেন্টের কার্যকাল দু’টি মেয়াদে সীমাবদ্ধ রাখা হয়েছে। ১৯৫১ সালে সেদেশের আইনসভায় পাশ হওয়া ২২তম সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানে ওই শর্ত যুক্ত করা হয়েছিল।

১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট চারটি মেয়াদে প্রেসিডেন্ট থাকার জেরেই হয়েছিল সংবিধান সংশোধনী।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন ট্রাম্প। এর পরে ২০২০ সালে তিনি হেরে যান। তবে ২০২৪ সালের নভেম্বরে আবার ভোটে জিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হন প্রবীণ এই রিপাবলিকান নেতা।

সংবিধান সংশোধন করে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সত্যিই কি আবার লড়বেন ট্রাম্প?

হোয়াইট হাউসের নৈশভোজেই সেই জল্পনার আপাতত অবসান ঘটান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘‘আমি তো শুধু মজা করছিলাম।’’



  
  সর্বশেষ
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী
বিশ্ববাজারে কমল তেলের দাম
‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে`
ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com