শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
লাল শাড়িতে তটিনী
  Date : 27-07-2026
Share Button

টকটকে লাল শাড়িতে ঝলমলে হাসি আর কপালে লাল টিপ; একগুচ্ছ চেনা-অচেনা মিষ্টি ভঙ্গির ছবিতে ধরা দিয়ে অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

সম্প্রতি ফেসবুক পেজে নান্দনিক সোনালী কাজের লাল একটি শাড়ি পরে ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। সঙ্গে পরনে লাল ব্লাউজ, হাতে লাল চুড়ি, গলায় অলংকার আর চুলে খোঁপা।

ছবিগুলো তোলা ইনডোর লোকেশনে। কখনো মৃদু হাসিতে, আবার কখনো চোখ নামিয়ে পোজ দিয়েছেন। আবার কানের কাছে হাত রেখে মিষ্টি ভঙ্গিতেও ক্যামেরা বন্দি হয়েছেন অভিনেত্রী।

ছবিগুলোর পোস্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে জুড়ে দিয়েছেন রবীন্দ্রনাথের অমর সৃষ্টি `ভালোবেসে সখী` গানটি। আর সেই গানেরই একটি কথা টেনে তটিনী লিখেছেন, `আমার নামটি লিখো—তোমার মনের মন্দিরে।`

সুন্দরী এই তারকার এমন মিষ্টি আকুতি আর চোখজুড়ানো রূপের ঝলক দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। পোস্টটি করা মাত্রই লাইক, কমেন্ট আর শেয়ারের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

অভিনেত্রীর রূপ ও ক্যাপশনের সঙ্গে মিলিয়ে অনুরাগীরা মন্তব্য বক্সে কাব্যিক সব অনুভূতির প্রকাশ ঘটাচ্ছেন। অনেকেই রবীন্দ্রনাথের গানের কলি ধার করে কমেন্ট বক্সে লিখেছেন, `আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো।`


সাম্প্রতিক সময়ে নিজের সাবলীল অভিনয় ও স্নিগ্ধ উপস্থিতি দিয়ে ছোট পর্দায় বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। প্রায়ই নিজেকে নান্দনিক সাজে মেলে ধরেন এই অভিনেত্রী। এবারও যে ভক্তদের চোখ জুড়ালেন তটিনী, তাতে সন্দেহ নেই।



  
  সর্বশেষ
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী
বিশ্ববাজারে কমল তেলের দাম
‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে`
ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com