সোমবার, জুলাই ২০, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
মাদকমুক্ত, মানবিক ও সাংস্কৃতিক বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান বিমানমন্ত্রীর
  Date : 19-07-2026
Share Button

 

কামরুল হাসান : সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চাই একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম ভিত্তি উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, সহিংসতা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই। তিনি বলেন, একটি মানবিক, অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক কর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।


রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে মানিকগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, বর্তমান সরকার তরুণ সমাজকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং মাদকমুক্ত, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তুলতে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে উৎসাহিত করছে। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের আদর্শ, মানবতাবাদ ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, "যে সমাজে সাহিত্য ও সংস্কৃতির চর্চা বৃদ্ধি পায়, সেই সমাজে অপরাধ, মাদকাসক্তি ও অসহিষ্ণুতা কমে আসে। তাই আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে হবে।"


মানিকগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি মোহাম্মদ নাছিমা আলমগীরের সভাপতিত্বে এবং মাসুদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন।
এ সময় জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। পরে রবীন্দ্র ও নজরুলের সৃষ্টিকর্মভিত্তিক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।



  
  সর্বশেষ
মাদকমুক্ত, মানবিক ও সাংস্কৃতিক বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান বিমানমন্ত্রীর
আধুনিক, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে পরিবেশবান্ধব উদ্যোগে জোর দিচ্ছে সরকার- বিমানমন্ত্রী
যত ট্রল-অপবাদই আসুক, দায়িত্ব থেকে বিচ্যুত হব না: শিক্ষামন্ত্রী
ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com