বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
সাইবার নিরাপত্তা ইস্যুতে ‘রাজনৈতিক অপপ্রচার`-এর বিরোধিতা চীনের
  Date : 15-07-2026
Share Button

আন্তর্জাতিক: জুলাই ১৪: প্যারাগুয়ের বিরুদ্ধে চীন বিদ্বেষপূর্ণ সাইবার-হামলা চালিয়েছে মর্মে প্যারাগুয়ে ও যুক্তরাষ্ট্র সম্প্রতি যে মিথ্যাচার চালিয়েছে, অন্যান্য দেশের উচিত তাতে বিভ্রান্ত না-হওয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, আজ (মঙ্গলবার) বেইজিংয়ে, নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, চীন সবসময় আইন অনুযায়ী হ্যাকিং কার্যকলাপ মোকাবিলা করে আসছে এবং একই সাথে রাজনৈতিক উদ্দেশ্যে সাইবার নিরাপত্তা সংক্রান্ত অপতথ্য প্রচারেরও বিরোধিতা করে থাকে।
মুখপাত্র আরও বলেন, দীর্ঘকাল ধরেই বিশ্ব্যব্যাপী দীর্ঘমেয়াদি ও পদ্ধতিগত সাইবার হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, যুক্তরাষ্ট্র ভূরাজনৈতিক উদ্দেশ্যে বেশ কয়েক বার, আঞ্চলিক দেশগুলোকে জড়িয়ে চীনকে অপবাদ দিয়েছে। চীন এতে তীব্র অসন্তোষ প্রকাশ এবং এর কঠোর বিরোধিতা করেছে। সংশ্লিষ্ট দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ না-করতে এবং চীনা সাইবার হামলা সম্পর্কে মার্কিন সরকারের মিথ্যা তথ্য প্রচারে সহযোগী না-হতেও আহ্বান জানায় বেইজিং।

সূত্র:শিশির-আলিম-অনুপমা,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
এমবাপের ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ইয়ামালের স্পেন
বংশালে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com