আন্তর্জাতিক: আগামী ১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত, চীনের শাংহাই মহানগরীতে অনুষ্ঠিত হবে, ‘বিশ্ব এআই সম্মেলন, ২০২৬’। সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে: ‘বুদ্ধিমান অংশীদার, যৌথ ভবিষ্যৎ সৃষ্টি।’ আজ (সোমবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।
তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ও ভাষণ দেবেন। ভাষণে তিনি, এআই উন্নয়ন ও প্রশাসন নিয়ে চীনের নীতিগত অবস্থান ও ধারণা তুলে ধরবেন। সম্মেলনে অংশগ্রহণ করতে বিভিন্ন দেশের সারকারি কর্মকর্তা, গবেষক, এবং আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানিয়েছে চীন।
মুখপাত্র আশা করেন, এ সম্মেলনের মাধ্যমে একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত হবে, যেখানে সংশ্লিষ্ট পক্ষগুলো পারস্পরিক আস্থা জোরদার, মতৈক্য বৃদ্ধি, এবং সহযোগিতা গভীর করতে পারবে।
সূত্র:শিশির-আলিম-অনুপামা,চায়না মিডিয়া গ্রুপ।