শুক্রবার, মে ২২, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী ডানাটা, সেবার মানোন্নয়নে সরকারের প্রস্তুতির কথা জানালেন বিমানমন্ত্রী
  Date : 21-05-2026
Share Button

কামরুল হাসান : বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির অংশ হিসেবে এবার গুরুত্ব পেয়েছে দেশের বিমান পরিবহন ও পর্যটন খাত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে ঘিরে আন্তর্জাতিক অংশীদারিত্ব ও আধুনিক সেবা ব্যবস্থাপনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত H.E. Abdulla Ali Abdulla Alhmoudi।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপিও উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দেশের বিমান পরিবহন ও পর্যটন খাতের আধুনিকায়ন, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ এবং সেবার মান উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আন্তর্জাতিক প্রতিষ্ঠান dnata-এর আগ্রহের বিষয়টি তুলে ধরেন।

 

মধ্যপ্রাচ্যভিত্তিক এই প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং ও এভিয়েশন সেবা পরিচালনায় সুপরিচিত। ফলে বাংলাদেশের বিমান খাতে আন্তর্জাতিক মানের সেবা ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের প্রতিষ্ঠানের আগ্রহকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, দেশের বিমানবন্দরসমূহে যাত্রীসেবা ও পরিচালন ব্যবস্থার মান উন্নয়নে বর্তমান সরকার সব ধরনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে প্রস্তুত রয়েছে।


তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের বিমান পরিবহন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ধারাবাহিকভাবে অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং সেবার আধুনিকায়নের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

 

মন্ত্রী ও প্রতিমন্ত্রী বৈঠকে তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে জানান, ORAT (Operational Readiness and Airport Transfer) কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হওয়ার পর সরকার বিষয়ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করবে এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করবে।

 

সংশ্লিষ্টরা বলছেন, তৃতীয় টার্মিনাল চালু হলে দেশের বিমান পরিবহন খাতে সক্ষমতা ও যাত্রীসেবায় এক নতুন যুগের সূচনা হবে।

 

বৈঠকের শেষাংশে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এ ধরনের কৌশলগত সহযোগিতা ভবিষ্যতে বাংলাদেশের বিমান, পর্যটন ও বিনিয়োগ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।



  
  সর্বশেষ
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী ডানাটা, সেবার মানোন্নয়নে সরকারের প্রস্তুতির কথা জানালেন বিমানমন্ত্রী
প্রাণঘাতী ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস : ডব্লিউএইচও
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
অভিনেতা দিলু মজুমদার মারা গেছেন

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com