শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
লাইফ সাপোর্টে কারিনা কায়সার
  Date : 09-05-2026
Share Button

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা।

শনিবার (৯ মে) দুপুরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ডানা জানান, চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন কারিনা হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’-তে আক্রান্ত হয়েছেন। এই সংক্রমণ থেকে তার লিভার ফেইলর হয়েছে। ডানা লিখেছেন, ও আইসিইউতে ছিল, কিন্তু গত রাত থেকে ওর অবস্থা আরও সংকটাপন্ন হওয়ায় ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

ডানা আরও উল্লেখ করেন, কারিনার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার পরিবার বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডানা লিখেছেন, আমরা সবাই জানি ও কতটা মেধাবী এবং অসাধারণ একজন মানুষ। আমরা এভাবে ওকে হার মানতে দিতে পারি না! আমি সবার কাছে অনুরোধ করছি, দয়া করে ওকে আপনাদের দোয়ায় রাখবেন।

চিকিৎসার ব্যয়ভার বা অন্য কোনো সহায়তার প্রয়োজন হলে পরবর্তীতে তা জানানো হবে উল্লেখ করে ডানা আরও বলেন, এই মুহূর্তে তাদের একমাত্র চাওয়া সবার আন্তরিক প্রার্থনা। কারিনা কায়সারের এই আকস্মিক অসুস্থতার খবরে সামাজিক মাধ্যমে তার অগণিত ভক্ত ও সহকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন।



  
  সর্বশেষ
ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
এমবাপের ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ইয়ামালের স্পেন
বংশালে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com