বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমানমন্ত্রীর
  Date : 06-05-2026
Share Button

 

কামরুল হাসান : দেশের পর্যটন খাতকে গতিশীল ও লাভজনক খাতে রূপান্তর করতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি। তিনি বলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা, কার্যকর বাস্তবায়ন এবং আধুনিক ব্র্যান্ডিং কৌশল ছাড়া এ খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়।


মঙ্গলবার (৫ মে) দুপুরে পর্যটন ভবনে বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি উল্লেখ করেন, গত প্রায় ১৭ বছরে পর্যটন খাতে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি। তবে বর্তমান সরকার সেই স্থবিরতা কাটিয়ে উঠতে সুপরিকল্পিত কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্ব দিচ্ছে।

 

তিনি আরও বলেন, পর্যটন খাতে কার্যক্রমের ব্যাপক প্রচারণা এবং পর্যটন স্পটগুলোর কৌশলগত ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থান শক্তিশালী করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন ও সৃজনশীল উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে লোকসানে থাকা হোটেল ও রেস্তোরাঁগুলো চিহ্নিত করে সেগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।


এ লক্ষ্যে জেলা পর্যায়ে সরেজমিন পরিদর্শনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। পাশাপাশি করপোরেশনের বিদ্যমান যানবাহনসমূহ পর্যায়ক্রমে পরিবেশবান্ধব ইলেকট্রিক যানবাহনে প্রতিস্থাপনের নির্দেশনা দেন তিনি।

 

সভায় পর্যটন করপোরেশন ও ট্যুরিজম বোর্ডের ইতিহাস, রূপকল্প, অভিলক্ষ্য এবং চলমান কার্যক্রমের ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়, যেখানে খাতটির সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়।

 

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার (এনডিসি), বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানাসহ মন্ত্রণালয়, করপোরেশন ও ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

বিশ্লেষকদের মতে, সরকারের এ ধরনের সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দেশের পর্যটন খাত নতুন গতি পাবে এবং অর্থনীতিতে এর অবদান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।



  
  সর্বশেষ
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে হত্যা
যুক্তরাষ্ট্র ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে: ইরানের স্পিকার
কেশবপুরে ডায়রিয়ার প্রকোপ, একদিনে ২৬ রোগী ভর্তি
১৮ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের আভাস

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com