শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
চট্টগ্রামে খনন কাজের সময় মাটিচাপায় দুই শ্রমিক নিহত
  Date : 23-04-2026
Share Button

চট্টগ্রামে খনন কাজ করতে গিয়ে মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে নগরের হালিশহরের আগ্রাবাদ এক্সেস রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাকিব ও তুষার (২২)। আহতরা হলেন- সাগর ও এরশাদ। তাদের বাড়ি দিনাজপুর জেলায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, চায়না হাইড্রো কোম্পানির অধীনে সুয়্যারেজ পাইপলাইনের চলমান মাটি খনন কাজের সময় হঠাৎ ধসেপড়া মাটিতে শ্রমিকরা চাপা পড়েন। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে ভোর পৌনে ৫টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন।



  
  সর্বশেষ
যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৩য় বিমানবাহী রণতরী
অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স: উপাচার্য
সাতক্ষীরায় বিপুল পরিমাণ রাসায়নিক মিশ্রিত আম জব্দ
চাল-চিনি-ডিম-পেঁয়াজের দাম বাড়তি, কমেছে মুরগি-সবজির

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com