শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
বাস্তবভিত্তিক পদক্ষেপে বিমানকে লাভজনক ও যাত্রীবান্ধব করা সম্ভব: বিমানমন্ত্রী
  Date : 22-04-2026
Share Button

কামরুল হাসান : বাস্তবসম্মত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-কে একটি অধিক লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি।


বুধবার (২২ এপ্রিল) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এর সম্মেলন কক্ষে বোয়িং উড়োজাহাজ ক্রয় সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, প্রতিটি নতুন উড়োজাহাজ বহরে সংযোজনের আগে সংশ্লিষ্ট রুটভিত্তিক আয়-ব্যয়ের (রেভিনিউ অ্যানালাইসিস) ভিত্তিতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা অত্যন্ত জরুরি। এতে করে বিনিয়োগের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।


তিনি বোয়িং উড়োজাহাজ সংযোজনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রক্রিয়াসমূহ দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন।


এছাড়া, ঢাকা–নারিতা রুটে ফ্লাইট পরিচালনা পুনরায় চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করেন মন্ত্রী। সরবরাহ প্রক্রিয়ার সময়োপযোগিতা নিশ্চিত করার পাশাপাশি বর্তমান সরকারের মেয়াদকালে নতুন উড়োজাহাজ বহরে অন্তর্ভুক্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


সভায় বিমান বহর সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও পর্যালোচনা করা হয়। ২০৩৪–৩৫ অর্থবছরের মধ্যে বিমানের বহর ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার সম্ভাব্য রূপরেখা বাস্তবায়ন এবং এ লক্ষ্যে বোয়িং উড়োজাহাজ সংযোজনের বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে পূর্ববর্তী সরকারের সময় গৃহীত উদ্যোগসমূহও সভায় পর্যালোচনা করা হয়।


সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার (এনডিসি), বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



  
  সর্বশেষ
যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৩য় বিমানবাহী রণতরী
অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স: উপাচার্য
সাতক্ষীরায় বিপুল পরিমাণ রাসায়নিক মিশ্রিত আম জব্দ
চাল-চিনি-ডিম-পেঁয়াজের দাম বাড়তি, কমেছে মুরগি-সবজির

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com