শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
ফের নুসরাত জাহানকে তলব করলো ইডি
  Date : 21-04-2026
Share Button

ফের আলোচনায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। বিধানসভা নির্বাচনের আগে রেশন দুর্নীতি মামলার তদন্তে এই জনপ্রিয় টলিউড অভিনেত্রীকে তলব করেছে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)।

আগামী ২২ এপ্রিল সল্টলেকের ইডির সদর দপ্তর সিজিও কমপ্লেক্সে নুসরাত জাহানকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইডি সূত্রে জানা গেছে,উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য থাকাকালীন করোনার সময় বাংলাদেশে গম পাঠানো ঘিরে দুর্নীতি হয়েছিল। তদন্তকারী সংস্থার দাবি, ওই দুর্নীতিতে বেশ সন্দেহজনক সূত্র পাওয়া গেছে নুসরাত জাহানের বিরুদ্ধে। এজন্যই নুসরাত জাহানকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

ইডি সূত্রে জানা গেছে, নুসরাত জাহান সল্টলেকের ইডির সদর দপ্তর সিজিও কমপ্লেক্সে যেতে অনিচ্ছা প্রকাশ করেছেন । নির্দিষ্ট দিনে তাকে দিল্লির দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছেন নুসরাত।

এর আগেও অভিনেত্রী নুসরাত জাহানকে ফ্ল্যাট দুর্নীতি মামলায় ২০২৩ সালে তলব করেছিল ইডি। সে সময় নুসরাত জাহানকে ইডি প্রায় ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৪ এবং ২০১৫ সালে ফ্ল্যাট দেওয়ার জন্য একটি বেসরকারি সংস্থার নাম করে প্রায় ৪০০ জনের বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার রুপি নিয়েছিলেন। ওই বেসরকারি কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন নুসরাত জাহান।

প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রত্যেক প্রবীণ নাগরিক হাজার স্কয়ার ফিটের একটি করে ফ্ল্যাট পাবেন। তবে নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও কেউ কোনো ফ্ল্যাট পাননি।

এই ঘটনায় তদন্ত চেয়ে ইডির কাছে অভিযোগ জানানো হয়েছিল। ওই মামলাতেই নুসরাত জাহানকে তলব করে ৬ ঘন্টা জিজ্ঞাসা করে ইডি। তবে নুসরাত জাহান বেসরকারি কোম্পানির ডিরেক্টর পদে থাকার কথা অস্বীকার করেছিলেন।

বিধানসভা নির্বাচনের আগে মুখে একের পর এক তৃণমূল নেতা-নেত্রীকে ইডির তলব নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দাবি, রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে ঢাল হিসাবে ব্যবহার করছে।



  
  সর্বশেষ
ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
এমবাপের ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ইয়ামালের স্পেন
বংশালে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com