মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   লাইফ স্টাইল
বাদামের কুলফি তৈরির রেসিপি
  Date : 24-09-2025
Share Button

ঠান্ডা আর মিষ্টি স্বাদের কুলফি দেখলে লোভ সামলানো দায়। ছোট-বড় সব বয়সীর কাছেই এটি সমান জনপ্রিয়। বাড়িতে কম খরচেই তৈরি করতে পারবেন সুস্বাদু বাদামের কুলফি। এটি স্বাস্থ্যকরও। বাড়ির সবাইকে চমকে দিতে চাইলে চুপি চুপি তৈরি করে নিতে পারেন সুস্বাদু বাদামের কুলফি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

তরল দুধ- আধা লিটার

পাউডার দুধ- ২ কাপ

ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিম- হাফ কাপ

পেস্তা বাদাম কুচি- ২ চামচ

কাজু বাদাম কুচি- ২ চামচ

চিনি- ১ কাপ।


যেভাবে তৈরি করবেন

তরল দুধ জ্বাল করে ঘন করে নিতে হবে। এরপর তাতে ধীরে ধীরে গুঁড়া দুধ মেশাতে হবে। দুধ ঘন হয়ে এলে তাতে চিনি ও ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর পেস্তা ও কাজু বাদাম গুঁড়া মিশিয়ে দিন। নামিয়ে আইসক্রিমের মোল্ডে ঢেলে ডিপ ফ্রিজে রাখুন। কয়েক ঘণ্টা পর জমে গেলে বের করে পরিবেশন করুন সুস্বাদু বাদামের কুলফি।



  
  সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই যুবক নিহত
চটলেন পূজা চেরি
দ্বিতীয় মেয়াদে জাম্বিয়ার প্রেসিডেন্ট হিচিলেমা
সমঝোতার মেয়াদ শেষ, ইরানের ‘সাদা পতাকা` ওড়ানো উচিত: ট্রাম্প

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com