মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   লাইফ স্টাইল
মেহেদির সঙ্গে কী মেশালে চুল হবে কালো
  Date : 04-09-2025
Share Button

মেহেদির সঙ্গে কী মেশালে চুল হবে কালো
বয়সের সঙ্গে সঙ্গে চুল সাদা হওয়াটা স্বাভাবিক। সাধারণত চুলে মেলানিনের পরিমাণ কমতে শুরু করলেই চুল সাদা রং ধারণ করে। তবে বর্তমানে অল্প বয়সেই অনেকের চুল পেকে যাচ্ছে। তাতে বয়সের আগেই বয়স্ক লাগে। অসময়ে চুল সাদা হতে শুরু করলে যত্ন নেওয়া প্রয়োজন। সাদা চুলে রং করতে আমাদের বহুল প্রচলিত ধারা হলো, চুলে মেহেদি ব্যবহার করা। এতে করে সাদা চুল লালচে হয়, কালো কিন্তু হয় না।

এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে, চুলের পাকা রং ঢাকতে মেহেদি গুঁড়ার সঙ্গে আমলকী গুঁড়া মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে চুল হবে কালো। আমলকীতে রয়েছে প্রচুর ভিটামিন ই। এটি স্ক্যাল্প ভালো রাখতে কাজ করে। চুলের বৃদ্ধি করে। এছাড়া আমলকীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন-সি চুলে পুষ্টি জোগায়। মেলানিন উৎপাদনের পরিমাণ বাড়িয়ে তোলে। যা চুলকে কালো করতে সাহায্য করে। এছাড়া মেহেদি ও আমলকী ব্যবহারে চুলের গোড়া মজবুত হয়। চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।

ব্যবহার করবেন যেভাবে
২ টেবিল চামচ মেহেদি গুঁড়া, ১ টেবিল চামচ আমলকী গুঁড়া নিয়ে পরিমাণমতো চায়ের লিকার দিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন। চাইলে ডিম, টক দই মেশাতেই পারেন। শ্যাম্পু করা শুকনো চুলে মিশ্রণ মেখে ২-৩ ঘণ্টা রেখে দিন। এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। চাইলে শ্যাম্পুও করতে পারেন। সপ্তাহে অন্তত দুই দিন এই প্যাক চুলে ব্যবহার করলে বেশ উপকার পাবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া



  
  সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই যুবক নিহত
চটলেন পূজা চেরি
দ্বিতীয় মেয়াদে জাম্বিয়ার প্রেসিডেন্ট হিচিলেমা
সমঝোতার মেয়াদ শেষ, ইরানের ‘সাদা পতাকা` ওড়ানো উচিত: ট্রাম্প

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com