শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিজ্ঞান প্রযুক্তি
এক নামে ১০টির বেশি সিম নয় : বিটিআরসি
  Date : 08-07-2025
Share Button

একজন গ্রাহক এক নামে ১০টির বেশি সিম সংগ্রহ করতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১৫ আগস্ট নতুন এই নির্দেশনা কার্যকর হবে।

বর্তমানে একজন গ্রাহক এক নামে ১৫টি সিম রাখতে পারেন। তবে ১৫ আগস্টের পর ১০টির বেশি যাদের সিম রয়েছে সেগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে।

গত ৩০ জুন বিটিআরসির নিয়মিত কমিশন বৈঠকে এক নামে ১০টি সিম রাখার বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত হয়েছে। এ বিষয়ে মোবাইল ফোন অপারেটরসহ সংশ্লিষ্ট সব পক্ষকে চিঠি দেওয়া হবে।

বিটিআরসির কমিশন বৈঠকের একটি সূত্র জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছে।

বিটিআরসি জানিয়েছে, অতিরিক্ত সিম ব্যবহারে নানা রকম প্রতারণা, চাঁদাবাজি, হুমকি, ব্ল্যাকমেইল, অপহরণসহ বিভিন্ন অপরাধ করছে বিভিন্ন চক্র। এসব অপরাধ ঠেকাতেই সিম কমানোর সিন্ধান্ত নিয়েছে সরকার।

বিটিআরসির তথ্যমতে, নতুন নির্দেশনা বাস্তবায়ন হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের ৬৭ লাখ অতিরিক্ত সিম বন্ধ হয়ে যাবে। তবে গ্রাহকদের অপশন দেওয়া হবে তারা কোন ১০টি সবম অ্যাকটিভ রাখতে চান।



  
  সর্বশেষ
ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
এমবাপের ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ইয়ামালের স্পেন
বংশালে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com