শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   ধর্ম
কোরবানির পশু জবাইয়ের দোয়া ও সঠিক পদ্ধতি
  Date : 29-05-2025
Share Button

কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আল্লাহ তাআলার নামে পশু জবাই করার মাধ্যমে আদায় করতে হয়। অনেকেই কোরবানির পশু জবাই করার নিয়ম ও দোয়া জানেন না। হাদিসে এ সম্পর্কে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা।

কোরবানি পশু জবাই করার জন্য রয়েছে দিকনির্দেশনা। পশু জবাই করার সময় দোয়া পড়তে হয়। পশু জবাই করার পরও রয়েছে দোয়া। কোরবানির পশু জবাইয়ের নিয়ত ও দোয়া তুলে ধরা হলো:

হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারি ও মুসলিমে এসেছে, `রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর নিজের কোরবানির পশু নিজ হাতে জবাই করেছেন।`

এ ছাড়াও বিভিন্ন হাদিস থেকে যার যার কোরবানি তার নিজ হাতে করার ব্যাপারে উৎসাহ পাওয়া যায়। আর এটি উত্তম। তবে অন্যের মাধ্যমে কোরবানি করা হলেও তাতে কোনো অসুবিধা নেই। কোরবানি আদায় হয়ে যাবে।

অধিকাংশ ব্যক্তি নিজের কোরবানি নিজে না করার পেছনে অন্যতম কারণ হলো—অনেকেই মনে করেন যে তিনি কোরবানির পদ্ধতি বা নিয়ম জানেন না। আসলে কোরবানির নিয়ম ও পদ্ধতি একেবারেই সহজ।

কোরবানি পশু জবাই বিশুদ্ধ হওয়ার জন্য দুটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখলেই কোরবানির পশু জবাই হয়ে যাবে। কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। তাহলো-

- জবাই করার সময় `بِسْمِ الله:বিসমিল্লাহ` বলে জবাই করা। অর্থাৎ বিসমিল্লাহ বলে জবাই করার জন্য ছুরি চালানো শুরু করা। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেন পশু জবাই করা না হয় সে বিষয়টি খেয়াল রাখা।

জবাই করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, পশুর খাদ্যনালী, শ্বাসনালী আর দুই পাশে থাকা দুটি নালী কেটে দেয়া। এ নালীগুলে কাটা হয়ে গেলেই পশু জবাই বিশুদ্ধ হয়ে যায়।

উল্লেখিত দুটি বিষয় খেয়াল রেখে যে কেউ তার নিজ নিজ পশু কোরবানি করতে পারেন। অর্থাৎ কোরবানির সময় আল্লাহর নামে তথা বিসমিল্লাহ বলে পশু খাদ্যনালী, শ্বাসনালী ও দুই পাশে দুটি নালী জাবাই করা। তবেই কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে।

পশু জবাই করার সময় আরও যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে—

পশু জবাই করার ছুরি ভালোভাবে ধার দিয়ে নিতে হবে। যাতে জবাই করার সময় পশুর কষ্ট না হয়। অনেকে একটি ছুরি দিয়ে একাধিক পশু কোরবানি করে থাকেন। এতে শেষ দিকে ছুরির ধার কমে যায়। সেক্ষেত্রে ছুরিতে ধার দিয়ে নিতে হবে। 

হাদিসে এসেছে—

*রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, `পশু জবাই করার আগে ছুরি-চাকুতে ভালোভাবে ধার দিয়ে নিতে হবে।` (মুসলিম)

*অন্য পশুর সামনে জবাই না করা। পশুর সামনে ছুরি-চাকুতে ধার না দেয়া। এতে পশু ভয় পেয়ে যায়। এতে পশুকে কষ্ট দেয়ার শামিল।

*কোরবানি করার সময় পশুকে পশুর বাম কাতে শোয়াবেন। সে সময় পশুর পাগুলো পশ্চিম দিকে থাকবে।

কোরবানির দোয়া

কুরবানির পশু জবেহ করার জন্য শোয়ানোর পর দোয়া পড়া। এ দোয়াটি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। যদিও অনেকে দোয়াটির সনদের ব্যাপারে মতপার্থক্য করেছেন। তবে এ দোয়াগুলো পড়ে কুরবানি করা উত্তম। তবে কেউ শুধু বিসমিল্লাহ বলে নালীগুলো কেটে দিলেই কুরবানি শুদ্ধ হয়ে যাবে।

দোয়াটি হলো—

إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ اِبْرَاهِيْمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ - إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ - لَا شَرِيكَ لَهُ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ - بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر - اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ

উচ্চারণ- ইন্নি ওয়াঝঝাহতু ওয়াঝহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইবরাহিমা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লা শারিকা লাহু ওয়া বি-জালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ও লাকা।

যদি কেউ এ দোয়াটি না পারেন তবে ছোট্ট এ অংশটুকু পড়বেন:

بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر - اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ

উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা।

নিজের পশু নিজে কোরবানি করলে পশু জবাই করার পর এ দোয়া পড়বেন:

اَللهُمَّ تَقَبَّلْ لَهُ مِنِّى كَمَا تَقَبَّلْتَ مِنْ حَبِيْبِكَ مَحَمّدٍ وَّ خَلِيْلِكِ اِبْرَاهِيْم

উচ্চারণ: আল্লাহুম্মা তাকাব্বাললাহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খালিলিকা ইবরাহিম।`

অন্য কেউ কোরবানি বা অন্য কারো কোরবানি করলে এ দোয়া পড়বেন:

اَللهُمَّ تَقَبَّلْ لَهُ مِنِكَ-مِنْكُمْ كَمَا تَقَبَّلْتَ مِنْ حَبِيْبِكَ مَحَمّدٍ وَّ خَلِيْلِكِ اِبْرَاهِيْم

উচ্চারণ: আল্লাহুম্মা তাকাব্বাললাহু মিনিকা-মিনকুম’ কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খালিলিকা ইবরাহিম।`

লক্ষ্যণীয় হলো, যদি কেউ একাকি কোরবানি দেন এবং নিজে জবাই করে তবে বলবেন মিন্নি; আর অন্যের কোরবানির পশু জবাই করার সময় ‘মিনকা-মিনকুম’ বলে যারা কোরবানি আদায় করছে তাদের নাম বলবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লিখিত নিয়মে কোরবানির পশু জবাই করার তাওফিক দান করুন। আমিন।



  
  সর্বশেষ
চীন-পাকিস্তান অংশীদারিত্বে কৃষিতে প্রযুক্তির প্রয়োগ
চীন কূটনীতিতে ‘কৌশলগত সংকল্প` কেন এত গুরুত্বপূর্ণ
গার্ডেন এক্সপোতে টেকসই নগরায়ণের নতুন দিগন্ত
আন্তর্জাতিক অঙ্গনে চীনা ভাষা শিক্ষায় নতুন প্রবণতা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com